ইরানে অবস্থান করা আফগান শরণার্থী আহমেদ বলেন, বেশ কিছু দিন ধরে আসফাহানে আফগান শরণার্থীদের নিষ্ঠুরভাবে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে।
পাকিস্তানে আফগান শরণার্থী জামান বলেন, এখন পর্যন্ত কোনো সংস্থা বা জাতিসংঘ আমাদের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
পাকিস্তান ও ইরানে বিরুদ্ধে আফগান শরণার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। পাকিস্তানে থাকা আফগান শরণার্থীরা বলেছে, তাদের কাছে আইনি নথি থাকা সত্ত্বেও পাকিস্তান সরকার তাদের গ্রেপ্তার করেছে।
করাচিতে ইসলামিক এমিরেটের কনস্যুলেট আব্দুল জাবার তাখারি বলেছেন, গত দুই সপ্তাহের মধ্যে ৯০০ জনের বেশি আফগান শরণার্থীকে পাকিস্তানে আটক করা হয়েছে।
তিনি বলেন, অনেক আফগানকে আটক করা হচ্ছে। তাদের সংখ্যা প্রায় ৯০০। তাদের মধ্যে অনেক আফগানই যাদের আইনি নথি রয়েছে। আমরা ২০০ আফগানকে মুক্ত করতে সক্ষম হয়েছি যাদের আইনি নথি ছিল।
ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, শরণার্থীদের সঙ্গে আইন অনুযায়ী আচরণ করা উচিত।
তিনি বলেন, আমরা অনুরোধ করছি শরণার্থীদের সঙ্গে আইন, মানবিক এবং ইসলামিক রীতি অনুযায়ী ভাল আচরণ করা উচিত। তাদের হয়রানি করা উচিত নয় এবং কারাগারে নিয়ে যাওয়া উচিত নয়। যদি তাদের কাছে কাগজপত্র না থাকে তবে তাদের শান্তিপূর্ণভাবে দেশে ফেরত দেওয়া উচিত।
শরণার্থী অধিকার কর্মীরা আফগান শরণার্থীদের আটক ও দুর্ব্যবহার না করার জন্য স্বাগতিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রনালয়ের (এমওআরআর) মতে, প্রায় ৩ মিলিয়ন আফগান শরণার্থী পাকিস্তানে, ৩ মিলিয়ন ইরানে এবং অন্যান্য দেশে আরো ১ মিলিয়ন শরনার্থী রয়েছে।
Terms and Privacy Policy
© 2008-2023 24livenewspaper.com. All rights reserved.
